• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

বড় বড় পদে দায়িত্বপ্রাপ্তরাই দুর্নীতিগ্রস্ত: জিএম কাদের

প্রকাশিত: ২০:৩৭, ২৫ মার্চ ২০২৪

ফন্ট সাইজ
বড় বড় পদে দায়িত্বপ্রাপ্তরাই দুর্নীতিগ্রস্ত: জিএম কাদের

সরকারি বড় বড় পদে দায়িত্বপ্রাপ্তরাই দুর্নীতিগ্রস্ত বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের।

সোমবার (২৫ মার্চ) ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় পার্টি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে বক্তৃতা করেন তিনি।

জাপা চেয়ারম্যান বলেন, দুর্নীতিতে ছেয়ে গেছে দেশ। সরকারি প্রতিষ্ঠান ও সংস্থায় বড় বড় পদে দায়িত্বপ্রাপ্তরাই দুর্নীতিগ্রস্ত। বাংলাদেশে এখন অসুখের উন্নয়ন হচ্ছে।

তিনি বলেন, দেশে সুশাসনের বড়ই অভাব। গণতন্ত্রও নেই। সবখানে জবাবদিহিতার অভাব। আর জবাবদিহিতার অভাবে সড়ক দুর্ঘটনা, জাহাজডুবি, রেল দুর্ঘটনা প্রতিবছর বাড়ছে।

বাংলাদেশ এখন আফগানিস্তানের দিকে ধাবিত হচ্ছে মন্তব্য করে জিএম কাদের বলেন, বাংলাদেশে এখন অসুখের উন্নয়ন হয়। এমন উন্নয়ন আমরা চাই না।

বাজার নিয়ন্ত্রণে সরকার পুরোপুরি ব্যর্থ দাবি করে তিনি বলেন, বাজার নিয়ন্ত্রণে সরকার কিছুই করতে পারছেন না। মানুষের চোখে ধুলো দিতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে খুচরা ব্যবসায়ীদের জরিমানা করা হচ্ছে অথচ হাজার হাজার কোটি টাকা যারা লুটপাট করছে তাদের বিষয়ে কোনো মাথাব্যথা নেই।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত