ফেনীতে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের ৩০ নেতাকর্মীর আগাম জামিন
নাশতাসহ বিভিন্ন অভিযোগে দায়েরকৃত ১১ মামলায় ফেনী জেলা ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের ৩০ নেতাকর্মী উচ্চ আদালতে আগাম জামিন লাভ করেছেন। বুধবার (০৩ এপ্রিল) উচ্চ আদালতের বিচারক আবু তাহের সাইদুর রহমান ও সাহেদ নুর উদ্দিন এর যৌথ বেঞ্চ তাদের আট সপ্তাহের আগাম জামিন প্রদান করেছেন।
আসামি পক্ষের আইনজীবী ওমর ফারুক এ তথ্য নিশ্চিত করেন।
আগাম জামিনপ্রাপ্তরা হলেন- জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল জানানা তিনিসহ সংগঠনের জেলা সাধারণ সম্পাদক এস এম কাওসার, জেলা যুবদলের সহ-সভাপতি গিয়াসউদ্দিন খন্দকার, যুগ্ম সম্পাদক আমজাদ হোসেন সুমন, প্রচার সম্পাদক ফখরুদ্দিন, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক নিজাম উদ্দিন ও পৌর যুবদলের আহবায়ক জাহিদ হোসেন বাবলু, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব শাহাদাত হোসেন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আব্বাস পাটোয়ারী, সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক দেলোয়ার হোসেন, সদস্য সচিব নজরুল ইসলাম, দাগনভূঞা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাইমন হক রাজিব,যুগ্ন আহবায়ক জিয়া উদ্দিন জিয়া, পৌর ছাত্রদলের আহবায়ক তাজুল ইসলাম পাভেল, সিন্দরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কবির আহমদ পেয়ার,পাঁচগাছিয়া ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক নূর নবী মেম্বার, বালিগাঁও ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক আফসারুল কবির পাটোয়ারী ও ফেনী জেলা তাঁতি দলের সদস্য সচিব ইয়াসিন বাবুসহ যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের মোট ৩০ জন নেতাকর্মী রয়েছে
বিভি/এজেড













মন্তব্য করুন: