• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

কুকিচিনকে তোয়াজ করছে সরকার: রিজভী

প্রকাশিত: ১৫:৪৩, ৬ এপ্রিল ২০২৪

ফন্ট সাইজ
কুকিচিনকে তোয়াজ করছে সরকার: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, কোনো অজ্ঞাত কারণে কুকিচিনকে তোয়াজ করা হয়েছে। প্রশাসনের নাকের ডগায় এই সশস্ত্রগোষ্ঠী বেড়ে উঠলেও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কুকিচিনের পরিবর্তে পাহাড়ে তথাকথিত জঙ্গি ধরার নাটক করেছে।

শনিবার (৬ এপ্রিল) নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব বলেন তিনি।

রিজভী বলেন, কেবল আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিজিবির উপর নির্ভরশীল না থেকে অবিলম্বে দেশের সীমান্ত জুড়ে সেনা মোতায়েন এখন সময়ের দাবি।

রুহুল কবির রিজভী বলেন, এ সরকার ক্ষমতায় থাকলে দেশের সীমান্ত নিরাপদ থাকবে না। কুকিচিনের আস্তানা ধ্বংস করা হয়েছিল, তারা ভিন্ন কোনো দেশে আশ্রয় নিয়েছিল-স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যে স্পষ্ট কুকিচিন সম্পর্কে সরকার অবগত থাকলেও কোনো খোঁজ রাখেনি বা রাখার প্রয়োজন মনে করেননি। কুকিচিনকে ব্যবহার করে হীন রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে গিয়ে সরকার দেশের সার্বভৌমত্বকে বিপদে ফেলে দিয়েছে। বান্দরবানের ঘটনাকে কোনো বিচ্ছিন্ন বা সাধারণ ঘটনা হিসেবে বিবেচনা করলে ভবিষ্যতে এই সমস্যা আরও প্রকট হয়ে দেখা দিতে পারে। 

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত