যতোদিন লাগুক দানব সরকারকে হটানো হবে: মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তাদের লক্ষ্য হচ্ছে সকল প্রকার আধিপত্যবাদ থেকে মুক্ত করে দেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করা। এ আন্দোলন এক দিনের আন্দোলন নয়। যতদিন দানব সরকারের হাত থেকে জাতিকে রক্ষা করতে না পারবেন ততদিন আন্দোলন চলবে।
ক্ষমতাসিন সরকারের হাতে গুম খুনের শিকার ঢাকা মহানগর বিএনপি উত্তর ও দক্ষিণের নেতাকর্মীদের পরিবারের সম্মানে রাজধানীর লেডিস ক্লাবে ইফতারের আয়োজন করে দলটি। এতে অংশ নিয়ে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, বিএনপি করার অপরাধে দলের নেতাকর্মীদের হত্যা করা হয়েছে। সন্তান-ভাইদের গুম করেছে। তিনি বলেন, ২৮ অক্টোবরের সমাবেশ পন্ড করার দু'দিনের মধ্যে সারা দেশে ৩৭ হাজার নেতাকর্মীকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।
মির্জা ফখরুল বলেন, সরকার শুধু নেতাকর্মীদের হত্যা গুম করেই ক্ষান্ত হয়নি। দেশের অর্থনীতিকে ধ্বংস করছে। একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে।
বর্তমান ক্ষমতাসীন দানব সরকারের হাত থেকে মুক্তির জন্য রমজানে মহান আল্লাহর রহমত কামনা করেন দলের নেতারা।
বিভি/রিসি













মন্তব্য করুন: