• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

বিএনপির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও গুজব: কাদের

প্রকাশিত: ২১:১২, ৮ এপ্রিল ২০২৪

ফন্ট সাইজ
বিএনপির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও গুজব: কাদের

ফাইল ছবি

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ঈদকে সামনে রেখে মানুষ যখন উৎসবের আমেজে, বিএনপি নেতারা তখনও মিথ্যা-বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য দিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টির পাঁয়তারা করছে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি নেতারা দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব নিয়ে নেতিবাচক মন্তব্য করেছেন বলেও অভিযোগ করেন তিনি। 

সোমবার (৮ এপ্রিল) দলের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষতির গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ওবায়দুল কাদের আরও বলেন, সীমান্ত অরক্ষিত থাকার যে অভিযোগ বিএনপি করেছে, তা সম্পূর্ণ মিথ্যা এবং গুজব। সীমান্ত অরক্ষিত থাকার কোনো প্রশ্নই আসে না বলে উল্লেখ করেন ওবায়দুল কাদের। 

আওয়ামী লীগের নেতৃত্বেই এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এটি অক্ষুণ্ণ রাখতে সর্বদা বদ্ধপরিকর। পার্বত্য অঞ্চলে যে ঘটনা ঘটেছে সরকার সার্বক্ষণিক সুনিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে। এরইমধ্যে পার্বত্য অঞ্চলে সন্ত্রাসীগোষ্ঠীর অপতৎপরতার বিরুদ্ধে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর পদক্ষেপ নিয়েছে। শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলেও আশা প্রকাশ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত