• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

বিএনপি কি পাহাড়ে দূরবীন দিয়ে কুকি-চিনদের খুঁজে বের করেছে: বিএনপি

প্রকাশিত: ১৭:২০, ৯ এপ্রিল ২০২৪

ফন্ট সাইজ
বিএনপি কি পাহাড়ে দূরবীন দিয়ে কুকি-চিনদের খুঁজে বের করেছে: বিএনপি

বিএনপি কুকি-চিনকে উসকে দেবে কীভাবে? বিএনপি কী পাহাড়ে দূরবীন দিয়ে কুকি-চিনদের খুঁজে বের করেছে? সরকার দেশ পরিচালনায় ব্যর্থ এটাই প্রমাণ হয়েছে-অভিযোগ বিএনপি নেতাদের।

বিএনপির কারামুক্ত ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামালকে দেখতে তার উত্তরার বাসায় যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। 

এ সময় তিনি বলেন, বিএনপি নয়, আওয়ামী লীগই দেশের গণতন্ত্র হরণ করেছে। বিশ্বের নামীদামী সব মিডিয়া বলছে দেশে গণতন্ত্র নেই। ৭ জানুয়ারির নির্বাচনে মানুষ ভোট কেন্দ্রে যায়নি। পাহাড়ে কুকি-চিনকে উসকে দিচ্ছে বিএনপি সরকারি দলের নেতাদের এমন বক্তব্য তিনি বলেন সরকারের এমন বক্তব্য হাস্যকর। 

এদিকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, লুটপাট ও মহাদুর্নীতি কেড়ে নিয়েছে মানুষের ঈদুল ফিতরের আনন্দ। দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতির কষাঘাতে জনজীবনে নিম্ন আয়ের মানুষের আর্তি শোনা যাচ্ছে। ঈদ উপলক্ষে চলছে সড়কে প্রকাশ্যে চাঁদাবাজি চলছে। মহাসড়কে কিলোমিটারের পর কিলোমিটার দীর্ঘ যানজটে ঘরমুখো মানুষের দুর্বিষহ অবস্থা। তৈরি পোশাক ও বস্ত্র খাতের ৬০ শতাংশ কারখানার শ্রমিকেরা গত মার্চ মাসের বেতন সোমবার বিকাল পর্যন্ত পাননি বলেও অভিযোগ করেন বিএনপির এ নেতা।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত