বিএনপির কর্মকাণ্ড দেশ ও জনগণের স্বার্থবিরোধী: ওবায়দুল কাদের
ছবি: ওবায়দুল কাদের (ফাইল ফটো)
বিএনপির কর্মকাণ্ড দেশ ও জনগণের স্বার্থবিরোধী, বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার (৯ এপ্রিল) এক বিবৃতিতে তিনি একথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, লাগাতার ভুল নীতি ও ভুল কর্মসূচির কারণে বিএনপি ভুলের চোরাবালিতে নিমজ্জিত। এখান থেকে উত্তরণে স্বভাবজাত পদক্ষেপ গ্রহণের মধ্য দিয়ে বিএনপি আরও গভীরে পড়ে যায়।
কাদের বলেন, বিএনপির রাজনীতি চরমভাবে দুর্দশাগ্রস্ত। ভুল রাজনীতির কারণে তাদের নেতাকর্মীরাও হতাশাগ্রস্ত বলে মন্তব্য তার। ব্যর্থ বিএনপির উদ্ভ্রান্ত নেতাকর্মীরা জনগণের মাঝে হতাশার বীজ বপনের অপচেষ্টা করছে। এই দলের সামনে কোনো স্বপ্ন নেই। তাই বিএনপির নেতারা ইতিবাচক কোনো কিছু দেখতে পায় না। বরং নেতিবাচক রাজনীতির মাধ্যমে দেশ ও জনগণের ক্ষতি করতে ষড়যন্ত্রে লিপ্ত বলে অভিযোগ তার।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি তাদের মজ্জাগত সন্ত্রাসকে রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে আড়াল করার অপচেষ্টা করছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।
বিভি/এমআর













মন্তব্য করুন: