• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

সংযমের শক্তি থেকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হোন: ওবায়দুল কাদের

প্রকাশিত: ১২:৪৫, ১১ এপ্রিল ২০২৪

ফন্ট সাইজ
সংযমের শক্তি থেকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হোন: ওবায়দুল কাদের

সংযমের শক্তি থেকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, উৎসবের শক্তি সংহত হোক সব ষড়যন্ত্র ও সন্ত্রাসের বিরুদ্ধে। এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে ওবায়দুল কাদের বলেন, সব প্রকাশ্য ও অপ্রকাশ্য ষড়যন্ত্রের জাল ছিন্ন করে শেখ হাসিনার নেতৃত্বে উন্নত-সমৃদ্ধ-স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে এগিয়ে যেতে হবে। 

ঈদের আগে ঘরমুখো মানুষের বাঁধভাঙা জনস্রোতের কথা উল্লেখ করে বলেন, অনেকেই ঈদযাত্রা নিয়ে জনদুর্ভোগের আশঙ্কা করেছিলেন। তবে সব সংশয় ও শঙ্কাকে উড়িয়ে দিয়ে এবারের ঈদ যাত্রা তুলনামূলকভাবে স্বস্তিদায়ক হয়েছে। এজন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান তিনি। 

স্মরণ করিয়ে দেন পানি, বিদ্যুৎ ও গ্যাসসহ জ্বালানী সংকট আজ বিশ্বব্যাপী। তাই দেশবাসীকে কৃচ্ছতাসাধনের অনুরোধও জানান ওবায়দুল কাদের। 

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত