ঈদ এখন মানুষের কাছে দুঃখের: মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে ঈদ মানুষের কাছে দুঃখের। মানুষের মনে আনন্দ নেই, দেশ কঠিন দুঃসময় পার করছে। আওয়ামী লীগ দেউলিয়া রাজনৈতিক দলে পরিণত হয়েছে। দেশের অর্থনীতিকে পরিকল্পতিভাবে ধ্বংস করা হয়েছে।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নেতা-কর্মীদের নিয়ে শেরে বাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্যসহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে জিয়াউর রহমানের রুহের মাগফেরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়। পরে সাংবাদিকদের বিএনপি মহাসচিব বলেন, সরকারে রোষানলে বন্দি বেগম খালেদা জিয়া। শুধু বিএনপি নয় পুরো দেশ একটি কঠিন দুঃসময় পার করছে।
দেশকে পরনির্ভরশীল করার ম্যান্ডেট নিয়েই আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব। পরে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুলেল শ্রদ্ধা জানান।
বিভি/টিটি













মন্তব্য করুন: