• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

ওবায়দুল কাদেরের সমালোচনার জবাবে যা বললেন রিজভী

প্রকাশিত: ১৫:৫৬, ১২ এপ্রিল ২০২৪

আপডেট: ১৫:৫৭, ১২ এপ্রিল ২০২৪

ফন্ট সাইজ
ওবায়দুল কাদেরের সমালোচনার জবাবে যা বললেন রিজভী

ওবায়দুল কাদের ও রুহুল কবির রিজভী

বিএনপি আওয়ামী লীগের মতো ককটেল পার্টিতে বিশ্বাসী নয়, বিএনপি গরীব দু:খী মানুষ এবং নির্যাতিত নেতাকর্মী নিয়ে ইফতার করেছে- বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, সরকারি দলের নেতাকর্মীদের কাছে ঈদ আনন্দ দায়ক স্বস্তির হলেও সাধারন জনগনের মাঝে কোনো স্বস্তি নেই। এক অন লাইন সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

 

সম্প্রতি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপির ইফতার পার্টির সমালোচনা করে বক্তব্য দেন। তাতে সড়ক পরিবহণ মন্ত্রী বলেছিলেন, ঈদে মানুষ যখন উৎসবের আমেজে, বিএনপি নেতারা তখনও মিথ্যা-বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য দিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টির পাঁয়তারা করছে।


বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি নেতারা দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব নিয়ে নেতিবাচক মন্তব্য করেছেন বলেও অভিযোগ করেন ওবায়দুল কাদের। 

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত