বিএনপি বাঙালি সংস্কৃতি বিরোধী একটি দল: ওবায়দুল কাদের
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি বৈশাখ ও বাঙালি সংস্কৃতি বিরোধী একটি দল। এরা জঙ্গিবাদের পৃষ্ঠোপোষক। তাই এদের প্রতিহত করা হবে। পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কে আওয়ামী লীগ আয়োজিত বাংলা নববর্ষের শোভাযাত্রা উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের আরো বলেন, বিএনপি বাইরে সাম্প্রদায়িকতা আর হৃদয়ে পাকিস্তান। এরা দেশীয় সংস্কৃতি সহ্য করতে পারে না, বলেও অভিযোগ করেন আওয়ামী লীগের সাধারেণ সম্পাদক। ওবায়দুল কাদের আরো বলেন, বাংলাদেশের জন্মের ইতিহাস আর চেতনার বিরোধী শক্তি বিএনপি। বাংলাদেশকে বাঁচাতে হলে বাঙ্গালী সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে হবে বলেও মনে করেন তিনি। শেখ হাসিনার নেতৃত্বে বাঙ্গালী সংস্কৃতিকে বহতা নদীর মতো এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন আওয়মী লীগ সাধারণ সম্পাদক।
জঙ্গীবাদের পৃষ্ঠপোষক বিএনপিকে শেখ হাসিনার নেতৃত্বে পরাজিত করা হবে বলেও হুঁশিয়ারি দেন ওবায়দুল কাদের।
বিভি/এমএফআর













মন্তব্য করুন: