• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

ওবায়দুল কাদেরের কথার জবাব দিলেন রিজভী

প্রকাশিত: ১৮:১৩, ১৪ এপ্রিল ২০২৪

ফন্ট সাইজ
ওবায়দুল কাদেরের কথার জবাব দিলেন রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, তলে তলে কাউকে খুশি করার জন্যই ওবায়দুল কাদের বিএনপিকে বাঙালি সংস্কৃতিবিরোধী বলছে। 

রবিবার (১৪ এপ্রিল) বিকালে নয়াপল্টনে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

রিজভী বলেন, যারা দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে চায়, তারা কেউ শান্তিতে নেই। সব জায়গায় অব্যবস্থাপনা। সব জায়গায় লুটপাটের ভাবধারা প্রতিষ্ঠা হয়েছে। 

তিনি বলেন, দেশের অর্থনীতি নাকি সিঙ্গাপুর, কানাডাকে ছাড়িয়ে যাচ্ছে, তাহলে ব্যাংকগুলো মুখ থুবড়ে পড়ছে কেন? রিজভীর অভিযোগ, ব্যাংকগুলো হরিলুট করে কেউ সিঙ্গাপুরে কেউ অস্ট্রেলিয়ায় ধনী হয়েছেন। 

অনুষ্ঠানে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আহ্বায়ক আব্দুস সালাম বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকার জন্য ভারতীয় আধিপত্যবাদের কাছে সব কিছুই বিকিয়ে দিয়েছে। 

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত