• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

২ লাখ টাকার নাট-বল্টু ভারত থেকে আমদানি করেছে ২ কোটি টাকায়: ফারুক

প্রকাশিত: ১৬:৫৯, ১১ মে ২০২৪

আপডেট: ১৭:০০, ১১ মে ২০২৪

ফন্ট সাইজ
২ লাখ টাকার নাট-বল্টু ভারত থেকে আমদানি করেছে ২ কোটি টাকায়: ফারুক

ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক বলেছেন, একটি দলকে গণতন্ত্র নস্যাৎ করে বছরের পর বছর ক্ষমতায় বসে থাকতে ভারত সহায়তা করবে তা এদেশের মানুষ কখনও মেনে নেবে না। 

শনিবার (১১ মে) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অবস্থান কর্মসূচিতে এসব বলেন তিনি।

জয়নুল আবদিন ফারুক ভারতের উদ্দেশে বলেন, বন্ধু থেকে অত্যাচার করবেন, সম্পদ লুটে নিয়ে যাবেন তার বিরুদ্ধে প্রতিবাদ হবেই। 

তিনি বলেন, দুই লক্ষ টাকার নাট-বল্টু ভারত থেকে আমদানি করেছে দুই কোটি টাকা দিয়ে। সেদিকে দুদকের খবর নাই। ভারত বাংলাদেশের বন্ধু কিন্তু যে বন্ধু ফেলানীকে কাটাতারে ঝুলিয়ে রাখে, সিমান্তে বাংলাদেশিদের গুলি করে মারবে, গণতন্ত্রকে ভুলণ্ঠিত করতে সহায়তা করে তারা কখনও বন্ধু হতে পারে না। 

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ অন্যরা এতে বক্তব্য রাখেন। 

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত