• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

ষড়যন্ত্র মোকাবিলায় সরকারকে কঠোর অবস্থান নিতে হবে: গয়েশ্বর রায়

প্রকাশিত: ১২:৫১, ১ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
ষড়যন্ত্র মোকাবিলায় সরকারকে কঠোর অবস্থান নিতে হবে: গয়েশ্বর রায়

শেখ হাসিনাকে ব্যবহার করে ভারত বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে এবং এতে জামায়াতে ইসলামীও যুক্ত হতে পারে; এমন আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেছেন, বাংলাদেশবিরোধী যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় সরকারকে কঠোর অবস্থান নিতে হবে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে জাতীয় প্রেসক্লাবে প্রগতিশীল জাতীয়তাবাদী দল-পিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন গয়েশ্বর চন্দ্র রায়। গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ভারত চাইলে আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামী এক হয়ে কাজ করতে পারে। অতীতেও এ ধরনের ঘটনা ঘটেছে বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ চায় শেখ হাসিনা দেশে ফিরে এসে বিচারের মুখোমুখি হোন। তবে ভারত যদি শেখ হাসিনাকে ব্যবহার করে বাংলাদেশকে ধ্বংস করার চেষ্টা করে, তাহলে দেশের ১৮ কোটি মানুষ প্রয়োজনে প্রতিরোধ গড়ে তুলবে বলে মন্তব্য করেন তিনি।

দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবিলায় সরকারকে আরও কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান বিএনপির এই নেতা।

গয়েশ্বর চন্দ্র রায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং বর্তমানে ঢাকা-৩ আসনের সংসদ সদস্য।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত