চাঁদাবাজি বন্ধ না হলে আবারও ভয়াবহ রূপে জুলাই নেমে আসবে: সেলিম উদ্দিন
চাঁদাবাজি বন্ধ না হলে আবারও ভয়াবহ রূপে জুলাই নেমে আসবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর ঢাকা উত্তরের আমির সেলিম উদ্দিন। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে মিরপুরে রাড্ডা মেডিকেল পরিদর্শন শেষে এমন হুঁশিয়ারি দেন তিনি।
জামায়াত নেতারা বলেন, মা ও শিশুদের হাসপাতালে হামলা সকল বর্বরতাকে হার মানিয়েছে। এই হামলা ও দখল চেষ্টায় জড়িতদের ছাড় দেওয়া হলে আন্দোলনের ডাক দেবে জামায়াত। দলটির নেতারা দাবি করেন এই হামলা ও দখল চেষ্টার সাথে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা জড়িত। তাদের আড়াল করতেই ভিন্ন গল্প সাজাচ্ছে সরকার। কোনও এমপি, মন্ত্রী জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
এসময় স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার আরমান দাবি করেন, হামলায় অংশ নেওয়া ব্যক্তিদের সাথে নিয়ে বিএনপি দলীয় এমপিরা রাড্ডা হাসপাতাল পরিদর্শন করে গেছেন, যা সরকারের জন্য লজ্জার।
বিভি/এসজি













মন্তব্য করুন: