বিএনপি সরকার ইসলাম পরিপন্থী কোন কাজ করবে না: আমান উল্লাহ আমান
বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য,তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান বলেছেন, বর্তমান বিএনপি সরকার ইসলামের পরিপন্থী কোন কার্যকলাপ করবে না। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এখন ন্যায্যতার ভিত্তিতে দেশ পরিচালিত হবে। কেউ ইসলাম পরিপন্থী কোন কাজ করলে সরকার সেটা বরদাস করবে না।
তিনি আজ সন্ধ্যায় কেরানীগঞ্জের কোনা খোলায় শরীফ নগরে শরীফ জামে মসজিদ ইসলামী কমপ্লেক্সের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
আমান উল্লাহ আমান আরো বলেন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এদেশের আলেম-ওলামাদের অনেক সম্মান করতেন। ইসলামের আমার অমর্যদা হয় এমন কোন কাজ তার সময়ে হয়নি। এই মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপনের মাধ্যমে এখান থেকে ইসলামের প্রচারের উদ্যোগ নেওয়া হলো। এখান থেকে কোরআনের হাফেজ তৈরির উদ্যোগ নেওয়া হল।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি তা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা শুরু করেছেন। গত ১৭ বছরে দিনের ভোট রাতে করা হয়েছে। আমি যে কয়বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছি সেটা ছিল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন।
শরীফ জামে মসজিদ ইসলামী কমপ্লেক্সের চেয়ারম্যান ও শরীফ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোঃ রজ্জব শরীফের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুফতি মোহাম্মদ মহিবুল্লাহিলবাকি নদভী,শরীফ গ্রুপের পরিচালক রাজিয়া শরীফ জনি, ধানমন্ডি মসজিদের খতিব মুফতি সাইফুল ইসলাম, বিশিষ্ট বর্ষিয়ান রাজনীতিবীদ আলহাজ্ব নাজিম উদ্দিন,কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির সাধারন সম্পাদক হাসমত উল্লাহ নবী প্রমূখ।
বিভি/এজেড













মন্তব্য করুন: