• NEWS PORTAL

  • শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

জামায়াত ইসলামীকে মূল্যবোধের প্রচার হেফাজতে ইসলাম থেকে শেখার পরামর্শ রাশেদ খাঁনের

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: ১৫:১৯, ২ অক্টোবর ২০২৬

আপডেট: ১৫:৫৯, ২ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
জামায়াত ইসলামীকে মূল্যবোধের প্রচার হেফাজতে ইসলাম থেকে শেখার পরামর্শ রাশেদ খাঁনের

ছবি: সংগৃহীত

জামায়াত আর নিষিদ্ধ আওয়ামী লীগের ভাষায় তেমন পার্থক্য নেই জানিয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব রাশেদ খাঁন বলেছেন, জামায়াতে ইসলামকে বলবো- ইসলামী মূল্যবোধের প্রচার কীভাবে করতে হয়, সেটা হেফাজতে ইসলামের কাছ থেকে আপনারা শেখেন। আপনারা ইসলাম থেকে, ইসলামী মূল্যবোধ থেকে যোজন যোজন দূরে সরে গেছেন। 

শুক্রবার (২ অক্টোবর) দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম  বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, আজ জুমার দিনে হেফাজতে ইসলাম বাংলাদেশের শ্রদ্ধেয় আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছি এবং তার দোয়া নিয়েছি। তিনি বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া করেছেন। তিনি বিএনপি এবং বাংলাদেশের মানুষকে ইসলামী মূল্যবোধের ওপর বিশ্বাস রাখার অনুরোধ জানিয়েছেন।

এ সময় উপস্থিত ছিলেন হেফাজতের নায়েবী আমীর আল্লামা আইয়ুব বাবু নগরী, চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহীমসহ অনেকে।

বিভি/এআই

মন্তব্য করুন: