সাতক্ষীরায় নবগঠিত জেলা যুবদল ও ছাত্রদল নেতাদের সংবর্ধনা
“সবার আগে বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে নবগঠিত সাতক্ষীরা জেলা যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সংবর্ধনা প্রদান করেছে জেলা বিএনপি। সাতক্ষীরা জেলা বিএনপির আয়োজনে শুক্রবার (২অক্টোবর) বিকেলে শহরের মাওয়া চাইনিজের সামনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা বিএনপির আহ্বায়ক রহমতুল্লাহ পলাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দীন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ফারুক, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আবুল হাসান হাদী, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও সাবেক মেয়র তাসকিন আহমেদ চিশতী, জেলা মহিলা দলের সভানেত্রী ফরিদা আক্তার বিউটি প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু। এসময় সেখানে বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং রাজপথের আন্দোলন-সংগ্রামকে আরও বেগবান করতে যুবদল ও ছাত্রদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ দলের আদর্শ ও লক্ষ্যকে ধারণ করে সাতক্ষীরায় সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
বিভি/এজেড













মন্তব্য করুন: