আখতারুজ্জামানকে নিশঃর্ত মুক্তি না দিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি জামায়াতের
বিমানবন্দরের ঘটনায় গ্রেফতার বীর মুক্তিযোদ্ধা মেজর (অবসরপ্রাপ্ত) আখতারুজ্জামানকে নিশঃর্ত মুক্তির দাবি করেছে জামায়াতে ইসলামী। প্রয়োজনে তার মুক্তির জন্য কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানিয়েছেন জামায়াতের সহকারী সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের।
শনিবার (২ অক্টোবর) সন্ধ্যায় মগবাজারে দলীয় কার্যালয়ে আখতারুজ্জামানকে গ্রেফতারের প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।
মাহবুব জুবায়ের বলেন, সারাদেশে সরকার দলীয় নেতা-কর্মীরা আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি করছে। এগুলোকে ঢাকার জন্য বিরোধী দলের ওপর সরকার এমন সাজানো মামলা ও গ্রেফতার করছে। বিমানবন্দরে সুষ্ঠু ব্যবস্থাপনার মারাত্মক অভাব। অব্যবস্থাপনার বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে, উল্টো হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আখতারুজ্জামানকে গ্রেফতার করা হলো। এটা অন্যায় গর্হিত কাজ।
তিনি বলেন, ফ্যাসিবাদী সময়ের মতো কাজ করেছে সরকার। এই মামলা প্রত্যাহার ও অবিলম্বে তাকে নিঃশর্তভাবে অবিলম্বে মুক্তির দাবি তার।
তিনি বলেন, মিরপুরের রাড্ডা স্বাস্থ কেন্দ্র ভাঙচুরের দায়ে মহিলা এমপি মিষ্টিকে পদত্যাগ করালেও আইনি কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। সব জায়গায় দলীয়করণ করা হচ্ছে। কোনো জবাবদিহি নেই।
বিভি/টিটি













মন্তব্য করুন: