• NEWS PORTAL

  • বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

আবারও নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন রাশেদ খাঁন

প্রকাশিত: ০০:৫৯, ৭ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
আবারও নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন রাশেদ খাঁন

আওয়ামী লীগের শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক প্যানেল মেয়র ও কাউন্সিলর আবদুস সবুর লিটনের মালিকানাধীন সিগারেট উৎপাদন কোম্পানি ‘তারা ইন্টারন্যাশনাল টোব্যাকো’ এর নাম বদলে ‘জেনুইন লিফ টোব্যাকো লিমিটেড’ রাখা হয়েছে। এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী নেপথ্যে থেকে এই কোম্পানি পরিচালনা করছেন বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

মঙ্গলবার (৬ অক্টোবর) দিবাগত রাতে নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এমন দাবি করেন।

তিনি জানান, এই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে হাজার কোটি টাকার রাজস্ব ফাঁকির তদন্ত করছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি)। পটপরিবর্তনের পর আওয়ামী ঘনিষ্ঠ এ কে এম জিয়া উদ্দিন প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করে এমডি বনে যান। পরবর্তীতে এই ব্যক্তি চট্টগ্রাম মহানগর এনসিপির যুগ্ম আহ্বায়কের পাদ পান। তিনি প্রতিষ্ঠানটি পরিচালনা করতে নাসীরুউদ্দীন পাটওয়ারীর শরণাপন্ন হন। নিশ্চয়ই তুষার ভূঁইয়া ও প্রাডো গাড়ি কাণ্ডের কথা কেউ ভুলে যান নি! অর্থাৎ আওয়ামী সুবিধাভোগীদের শেল্টার দিয়ে অর্থ হাতিয়ে নেওয়া কি তাহলে এনসিপির নতুন বন্দোবস্তের রাজনীতি?

পোস্টে রাশেদ খাঁন আরও বলেন, কেনো কুষ্টিয়ার ঘটনায় এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী চুপ, এখন বুঝতেছেন? নাসীরুদ্দীন পাটওয়ারীর আওয়ামী প্রতিষ্ঠান শেল্টার দেওয়ার বিষয়টি জানাজানি হওয়ার পর কুষ্টিয়ার এনসিপির নেতারাও আর দায় নিতে রাজি হয়নি। এনসিপির কেন্দ্রীয় নেতারাও বিষয়টি জানার পর চুপ হয়ে যায়!

পোস্টের শেষে তিনি লিখেন, এখন দেখা যাক এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবিষয়ে নাসিরুদ্দিন পাটোয়ারীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় কি না? নাকি এই সিগারেট কোম্পানি থেকে উপার্জিত অর্থের ভাগ নাহিদ ইসলাম পর্যন্তও যায় বলে এই ঘটনায় চুপ থাকবে এনসিপি?

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত