সরকারের ভালো কাজে সহযোগিতা করবে জামায়াত: মিয়া গোলাম পরওয়ার
সরকারের সব কাজে বিরোধিতা না করে ভালো ও জনকল্যাণমূলক কাজে জামায়াতে ইসলামী সহযোগিতা করবে বলে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সরকারি বাসভবনে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (বিটিএমএ) প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
মিয়া গোলাম পরওয়ার বলেন, বৈঠকে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বিটিএমএ প্রতিনিধি দলের কাছে এমন আশাবাদ ব্যক্ত করেছেন।
তিনি বলেন, সরকার যেসব ভালো কাজ করবে, সেসব কাজে জামায়াতে ইসলামী সহযোগিতা করবে। তবে দেশের স্বার্থবিরোধী বা জনস্বার্থের পরিপন্থী কোনো সিদ্ধান্ত হলে দলটি তার বিরোধিতা করবে।
বৈঠকে দেশের তৈরি পোশাক ও বস্ত্র খাতের বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়েছে বলে জানান জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: