• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন রাশেদ খাঁন

মাগুরা প্রতিনিধি

প্রকাশিত: ১৫:২২, ৯ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন রাশেদ খাঁন

আওয়ামী লীগ ও দলটির সভাপতি শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে কড়া মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেছেন, ‘অসংখ্য ডিসেম্বর আসবে, তবুও শেখ হাসিনা ফিরে আসতে পারবেন না।’ আওয়ামী লীগের নৈতিক পরাজয় ও পতন হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

শুক্রবার (৯ অক্টোবর) সকালে মাগুরা শহরের পারন্দুয়ালী এলাকায় জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদ মেহেদী হাসান রাব্বির কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন রাশেদ খাঁন।

এ সময় শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে তিনি বলেন, ‘শেখ হাসিনার কবরটাও দেওয়ার মতো সাহস বাংলাদেশে আওয়ামী লীগের কারও নেই। যে আওয়ামী লীগ পালিয়ে ভারতে গেছে, সেই আওয়ামী লীগ ফাঁসির দড়িতে ঝুলতে বাংলাদেশে আসবে—এটা পাগল ছাড়া কেউ বিশ্বাস করে না।’

রাশেদ খাঁনের এসব মন্তব্যের সময় স্থানীয় রাজনৈতিক নেতা, গণ্যমান্য ব্যক্তিসহ অন্যরা উপস্থিত ছিলেন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত