আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি প্রতিটি মন্দিরে বিএনপি নেতাকর্মীরা তিন শিফটে পাহারা দেবে: আমান
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা- ২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান বলেছেন, আসন্ন দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়ের লোকদের নিশ্চিদ্র নিরাপত্তা দেওয়ার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। কিন্তু ফ্যাসিবাদীরা পরিকল্পিতভাবে সুকৌশলে দেশকে অস্থিতিশীল করার জন্য নানভাবে ষড়যন্ত্র শুরু করেছে।
এতে কোন কাজ হবে না উল্লেখ করে দুর্গাপূজায় প্রতিটি মন্দিরে আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিএনপির নেতাকর্মীরা তিন শিফটে পাহারা দিবে। ফ্যাসিস্টরা হিন্দুদের মন্দির দখল করে আর বিএনপির নেতাকর্মীরা সেটা উদ্ধার করে দেয়।
শুক্রবার (৯ অক্টোবর) বিকালে কেরানীগঞ্জের খোলামোড়া ছৈয়ালবাড়ী প্রতিমা বিসর্জন ঘাট উদ্ধোধন ও শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের লোকদের মাঝে শাড়ি ও লুংগী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
আমান আরো বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার। তারেক রহমান ও আমার উপর আস্থা রেখে হিন্দু সম্প্রদায়ের লোকেরা যেভাবে ভোট দিয়েছেন আমার অবশ্যই তাদেও এই কাজের ভালো ফলাফল দিব।
কেরানীগঞ্জ মডেল উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি নিপেন চন্দ্র বর্মনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামীম হাসান, সাধারণ সম্পাদক হাসমত উল্লাহ নবী, সিনিয়র যুগ্ম সম্পাদক মনিরুল হক মনির, বিএনপি নেতা সামসুল হক লিটন, কেরানীগঞ্জ উপজেলা হিন্দু, বৈদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি মোদন মোহন সরকার ও কেরানীগঞ্জ মডেল উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক নিবাস সরকার
এ অনুষ্ঠানে ঢাকা-২ আসনের মডেল উপজেলায় ৮৭টি মন্দিরের প্রতিটি মন্দিরকে ২০হাজার করে টাকা অনুদান প্রদান করা হয়।
বিভি/এজেড













মন্তব্য করুন: