• NEWS PORTAL

  • শনিবার, ১০ অক্টোবর ২০২৬

ফ্যাসিবাদের দোসররা প্রশাসনসহ রাষ্ট্রের বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে আছে: রিজভী

প্রকাশিত: ১৪:২২, ১০ অক্টোবর ২০২৬

আপডেট: ১৪:২২, ১০ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
ফ্যাসিবাদের দোসররা প্রশাসনসহ রাষ্ট্রের বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে আছে: রিজভী

ফ্যাসিবাদের দোসররা প্রশাসনসহ রাষ্ট্রের বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে আছে, তারা নানাভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রহুল কবির রিজভী।

শনিবার (১০ অক্টোবর) নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহিদ ছাত্রদল নেতা নাজির উদ্দীন জেহাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা করেন নব্বইয়ের স্বৈরাচারবিরোধী ছাত্র ঐক্য। এতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী এসব মন্তব্য করেন।

তিনি অভিযোগ করে বলেন, ফ্যাসিবাদের দোসররা প্রশাসনসহ রাষ্ট্রের বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে আছে, তারা নানাভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে। সরকারকে অবিলম্বে এদের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নিতে হবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ করা হয়েছে, এই দুর্বৃত্তরা সাহস পাচ্ছে কীভাবে সে প্রশ্ন রাখেন তিনি? 

প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, এ দেশের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী, দুর্গা পূজার সময় যাতে এই দুর্বৃত্তরা দেশকে অস্থিতিশীল করতে না পারে সেজন্য সজাগ থাকতে হবে। প্রয়োজনে সবাই মিলে পূজা মণ্ডপ পাহাড়া দিতে হবে। 

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমানউল্লাহ আমান অভিযোগ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ  যখন এগিয়ে যাচ্ছে তখন ফ্যাসিবাদীদের পরামর্শে ষড়যন্ত্র শুরু হয়েছে। ফ্যাসিস্ট ও জান্নাতিরা ভেতরে ভেতরে এক হয়ে আন্দোলন করতে চায় বলে মন্তব্য করেন তিনি।

বিভি/টিটি

মন্তব্য করুন: