• NEWS PORTAL

  • সোমবার, ১২ অক্টোবর ২০২৬

জি এম কাদেরের বাসার সামনে বিক্ষোভ, ইট-পাটকেল নিক্ষেপ

প্রকাশিত: ১২:৫৪, ১২ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
জি এম কাদেরের বাসার সামনে বিক্ষোভ, ইট-পাটকেল নিক্ষেপ

জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলার অভিযোগ উঠেছে। সোমবার সকাল ১০টার দিকে রাজধানী ঢাকার উত্তরা ৭ নম্বর সেক্টর ৩৩ নম্বর রাস্তায় অবস্থিত বাড়িটিতে হামলা চালানো হয় । 

সোমবার সকাল ১০ টা ৪০ মিনিটের দিকে শতাধিক ব্যক্তি মিছিল নিয়ে হঠাৎ জিএম কাদেরের বাসার সামনে এসে দাঁড়ায় এরপর ইট-পাটকেল ও ঠিল ছুঁড়তে থাকে তারা। পরে গণমাধ্যমকে হামলার খবর নিশ্চিত করেছেন জিএম কাদের নিজেই। 

তিনি বলেন, সকালের দিকে  ৫০ থেকে ৬০ জন যুবক বাসার সামনে এসে উত্তেজনামূলক স্লোগান দিয়ে ইট পাটকেল ছোড়ে ও ভাঙচুর চালায়। 

জি এম কাদের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ রাখছেন এবং দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে যুক্ত রয়েছেন—এমন অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল থেকে বিভিন্ন ধরনের স্লোগান দেয় আন্দোলনকারীরা। 

পরে বাসার সামনে বিক্ষোভ করেন তারা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত