নিষিদ্ধ ‘লীগের’ নৈরাজ্যের প্রতিবাদে তেজগাঁওয়ে যুবদলের অবস্থান
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ-ছাত্রলীগের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে অবস্থান কর্মসূচি পালন করেছে শিল্পাঞ্চল থানা যুবদল।
মঙ্গলবার (১০ নভেম্বর) নাবিস্কো মোড়ে এ কর্মসূচি পালন করা হয়।
যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক এস এম মিজানুর রহমান রাজ ও সদস্য সচিব শরিফুল ইসলাম মিলনের নির্দেশনায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
এতে শিল্পাঞ্চল থানা যুবদলের নেতাকর্মীরা অংশ নেন।
বিভি/এজেড













মন্তব্য করুন: