• NEWS PORTAL

  • বুধবার, ১১ নভেম্বর ২০২৬

সাংস্কৃতিক চর্চার মাধ্যমে শিক্ষাগ্রহণ তাৎপর্যমণ্ডিত হয়: রুহুল কবির রিজভী

প্রকাশিত: ১৫:৪৩, ১১ নভেম্বর ২০২৬

আপডেট: ১৬:১৮, ১১ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
সাংস্কৃতিক চর্চার মাধ্যমে শিক্ষাগ্রহণ তাৎপর্যমণ্ডিত হয়: রুহুল কবির রিজভী

ফাইল ছবি

যে শিক্ষা প্রতিষ্ঠানে সাংস্কৃতিক ধারা অব্যাহত থাকে সেখানে শিক্ষাগ্রহণ তাৎপর্যমণ্ডিত হয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। শিক্ষার্থীরা যেন শিক্ষা পেতে আনন্দ পায় শিক্ষকদের সেই শিক্ষা দেওয়ার পরামর্শও দিয়েছেন তিনি। 

বুধবার (১১ নভেম্বর) রাজধানীর মোহাম্মদপুর মহিলা কলেজের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, সুশিক্ষার মাধ্যমে একজন শিক্ষার্থীর দূরদৃষ্টি অর্জন করতে পারে। প্রকৃত শিক্ষা প্রতিটি ছাত্রের মনের মধ্যে আনন্দ প্রদীপ জ্বালায়। শিক্ষার্থীরা যেনো আত্মমর্যাদা নিয়ে শিক্ষা জীবন শেষে দেশের জন্য করতে পারে সেই প্রত্যাশাও করেন রুহুল কবির রিজভী। 

নবীন বরণ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের স্ত্রী ব্যারিস্টার রাশনা ইমাম। নবীন বরণ অনুষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত