শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে: রিজভী
ছবি: রুহুল কবির রিজভী
প্রত্যাবর্তন নয় প্রত্যর্পণ চুক্তি অনুসারে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে, বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আর আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেছেন, ভয় দেখালেই ফাঁসির আসামীকে ফুলের পাপড়ি বিছিয়ে ফিরিয়ে আনা হবে বলে যারা মনে করছেন তারা ভুল করছেন।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শুক্রবার (১৩ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভা করে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল। এতে মহিলা দল সভাপতি আফরোজা আব্বাস বলেন, দলকে ভালোবাসতে হবে দেশকে ভালোবাসতে হবে। মহিলা দল রাস্তায় ছিলো , আছে থাকবে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, স্বৈরাচারের বিরুদ্ধে লড়তে ৭ নভেম্বরের চেতনা প্রেরনা জুগিয়েছে। নারীর ক্ষমতায়নের জন্য সংগ্রাম করতে হবে জানিয়ে রাজনীতির পাশাপাশি সামাজিক আন্দোলনে সক্রিয় হতে মহিলা দলের নেত্রীদের প্রতি আহ্বান জানান রিজভী আহমেদ।
এদিকে, জাতীয় প্রেসক্লাবে ঢাকাস্থ ঝিনাইদহ সাংবাদিক ফোরামের বার্ষিক সাধারন সভায় আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেন, বিএনপি সরকারে আসার পর এখন পর্যন্ত কোন ক্রসফায়ার, মিথ্যা মামলা, গুম-খুন হয় নি। আইনমন্ত্রী বলেন, রাতারাতি সব পরিবর্তন করা সম্ভব নয়। তবে প্রধানমন্ত্রী চেষ্টা করছেন নতুন বাংলাদেশ গড়ার।
বিভি/এমআর













মন্তব্য করুন: