আ. লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড রাজপথে মোকাবিলার হুঁশিয়ারি ইশরাক হোসেনের
পতিত আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড রাজপথে মোকাবিলা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। তিনি বলেছেন, অতীতের মতো পুলিশ দিয়ে দমন-পীড়ন নয়, বরং গণতান্ত্রিক উপায়ে রাজপথেই আওয়ামী লীগের কর্মকাণ্ডের জবাব দেওয়া হবে।
রবিবার (২২ নভেম্বর) দুপুরে আওয়ামী লীগের জ্বালাও-পোড়াও ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে আয়োজিত মিছিল শুরুর আগে তিনি এসব কথা বলেন।
ইশরাক হোসেন বলেন, গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের কারণে আওয়ামী লীগ দেশে রাজনীতি করার অধিকার হারিয়েছে। এরপরও দলটি পার্শ্ববর্তী একটি দেশের ইন্ধনে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে।
তিনি আরও অভিযোগ করেন, আওয়ামী লীগের অল্পসংখ্যক নেতা-কর্মী দেশ ছেড়ে পালিয়ে গেলেও যারা দেশে রয়েছেন, তাদের চাঙা করতে লুট করা অর্থ বিনিয়োগ করা হচ্ছে।
ইশরাক হোসেন বলেন, অতীতের মতো পুলিশ দিয়ে দমন-পীড়নের পথ অনুসরণ করা হবে না। বরং গণতান্ত্রিক উপায়ে রাজপথে আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড মোকাবিলা করা হবে।
বিভি/এমএ/পিএইচ













মন্তব্য করুন: