• NEWS PORTAL

  • রবিবার, ২২ নভেম্বর ২০২৬

মানবাধিকার লঙ্ঘন নয়, রাজনৈতিকভাবে মোকাবিলা করছে সরকার: ইশরাক হোসেন

প্রকাশিত: ১৯:১৭, ২২ নভেম্বর ২০২৬

আপডেট: ১৯:১৭, ২২ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
মানবাধিকার লঙ্ঘন নয়, রাজনৈতিকভাবে মোকাবিলা করছে সরকার: ইশরাক হোসেন

২০২৪ সালের মতো মানুষ হত্যা কিংবা সাধারণ জনগণ ও রাজনৈতিক কর্মীদের হত্যার মতো মানবাধিকার লঙ্ঘনের পথে যেতে চায় না বলেই নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্য ও সহিংসতা রাজনৈতিকভাবে মোকাবিলা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন।

রবিবার (২২ নভেম্বর) ঢাকা ৬ আসনে দেশব্যাপী নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্য ও সহিংসতার বিরুদ্ধে অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

ইশরাক হোসেন বলেন, ভারতে পালিয়ে থাকা পতিত ফ্যাসিবাদীরা, যারা বিগত সময়ে বাংলাদেশের জনগণের অর্থ-সম্পদ লুটপাট করেছে, এখন সেই অর্থ বিনিয়োগ করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। প্রয়োজনে সরকারকে বিপাকে ফেলার চেষ্টা করছে তারা।

তিনি বলেন, আওয়ামী লীগ বিভিন্ন হত্যাকাণ্ড চালিয়েছে। এ কারণে আন্তর্জাতিক ও দেশের আইন অনুযায়ী তাদের রাজনীতি করার সুযোগ নেই। বর্তমানে দলটির কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। ভবিষ্যতে আদালতের মাধ্যমে দলটি থাকবে কি না, সেই প্রশ্নের মুখোমুখি হয়েছে। এ পরিস্থিতিতে তারা অবৈধভাবে অর্জিত সম্পদ বিনিয়োগ করে দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে।

ইশরাকের ভাষ্য, লুটপাটের সঙ্গে জড়িতদের মনোবল চাঙা করতেও এ ধরনের কর্মকাণ্ড চালানো হচ্ছে। বিভিন্ন সেক্টরে এখনও ফ্যাসিবাদের দোসররা বিদ্যমান রয়েছে। তারা মনে করছে, বর্তমান সরকার স্থিতিশীল হলে তাদেরও বিচারের আওতায় আসতে হতে পারে। ফলে এসব কর্মকাণ্ডে তাদের ইন্ধন ও মদদ রয়েছে।

পার্শ্ববর্তী রাষ্ট্রের ভূমিকা তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র সবসময় দেশটিকে তুরুপের তাস হিসেবে দেখছে। বাংলাদেশে সবসময় অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করুক, সেটাই তারা চায়।

এ ধরনের পরিস্থিতি রাজনৈতিকভাবে মোকাবিলার ওপর গুরুত্ব দিয়ে ইশরাক বলেন, অনেকেই প্রশ্ন করছেন, পুলিশ কেন অ্যাকশনে যাচ্ছে না। কিন্তু ২০২৪ সালের জুলাই আগস্টের মতো মানুষ হত্যা কিংবা সাধারণ জনগণ ও রাজনৈতিক কর্মীদের হত্যার মতো মানবাধিকার লঙ্ঘনের পথে যেতে চায় না বলেই সরকার রাজনৈতিকভাবে পরিস্থিতি মোকাবিলা করছে এবং সহনশীল রয়েছে।

অবস্থান কর্মসূচি শেষে ইশরাক হোসেন ঢাকা-৬ আসনের বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল করেন।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত