• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

টোকাই দিয়ে দেশে আগুন সন্ত্রাস ও হত্যাকাণ্ড শুরু করেছে পতিত ফ্যাসিস্টরা: রিজভী

প্রকাশিত: ১৪:২০, ২৪ নভেম্বর ২০২৬

আপডেট: ১৪:২০, ২৪ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
টোকাই দিয়ে দেশে আগুন সন্ত্রাস ও হত্যাকাণ্ড শুরু করেছে পতিত ফ্যাসিস্টরা: রিজভী

ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, টোকাই দিয়ে দেশে আগুন সন্ত্রাস ও হত্যাকাণ্ড শুরু করেছে পতিত ফ্যাসিস্টরা। আরও রক্তপানের জন্য নতুন খেলা শুরু করেছে হাসিনা। এদিকে, সংসদ সদস্য ইশরাক হোসেন বলেছেন, ডিসেম্বর জুড়ে যারাই সন্ত্রাসী কর্মকাণ্ড করার চেষ্টা করবে তাদের দমন করা হবে, তাদের আইনের হাতে তুলে দিতে হবে। 

আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস, সহিংসতা ও দেশকে অস্থিতিশিল করার অপচেষ্টার প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দল। জাতীয় প্রসক্লাবের সামনে সমাবেশে বিএনপি নেতারা বলেন, পালিয়ে গিয়েও শেখ হাসিনা দেশের মানুষকে শান্তিতে থাকতে দিচ্ছেন না। পুড়িয়ে, জ্বালিয়ে, মানুষ হত্যা করে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। 

সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ভারতের দাসত্ব করার জন্য পাকিস্তানের সাথে লড়াই করে দেশকে স্বাধিন করা হয় নি। মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে হাসিনা দেশে জোরপুর্বক গুম খুন শুরু করেছিলো। তাই দেশের মানুষ অত্যাচরীদের সহ্য করেনি। 

রিজভী বলেন, হাসিনা বিমান চায়, কে তাকে দিয়ে বলাচ্ছে ? কার ইচ্ছায় তিনি বিমান চাইলেন। 

সমাবশে সুক্তিযুদ্ধ প্রজন্ম দলের সভাপতি ও সংসদ সদস্য ইশরাক হোসেন বলেন,কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মাঝে আনুশোচনা নেই। পলাতক শক্তি যদি ফিরে আসতে চায় রাজপথ থেকে তাদের ধরে জেলে নিয়ে পুরতে হবে। 

পরে একটি বিক্ষোভ মিছিল প্রেসক্লাব থেকে শুরু হয়ে পুরানা পল্টন, কাকরাইল নাইটএঙ্গেল মোড় হয়ে নয়াপল্টন বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

বিভি/এসজি

মন্তব্য করুন: