• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব কেএম শাখাওয়াত আটক

প্রকাশিত: ০৯:০১, ২৬ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব কেএম শাখাওয়াত আটক

জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব কেএম শাখাওয়াত ‍মুনকে আটক করেছে পুলিশ। রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে ছাত্রদলের নেতাকর্মীরা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে রাজধানীর ধানমন্ডি-২৭ নম্বর এলাকা থেকে তাকে আটক করা হয়।

শাখাওয়াতকে আটকের একটি ভিডিও ফেসবুকে শেয়ার করেছেন ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিমের সহসভাপতি মোতাহার হোসেন।

ভিডিওতে দেখা যায়, ছাত্রদলের নেতাকর্মীরা শাখাওয়াতকে আটক করে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করছেন। এ সময় ডিসেম্বরকে ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পনা সম্পর্কেও তার কাছে জানতে চাওয়া হয়। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত