নাটোরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
গোপালগঞ্জসহ দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও ও লুটপাট এবং আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে নাটোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে শহরের মাদ্রাসা মোড় থেকে দলের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কানাইখালী প্রেসক্লাব চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে জেলা জামায়াতের আমির ড. মীর নুরুল ইসলাম বলেন, ‘শেখ হাসিনা মনে করছেন, দেশে আসবেন আর বাংলাদেশের মানুষ তাকে স্বাগত জানাবে। এ আশায় গুড়ে বালি। সে সময় প্রশাসনের সহযোগিতা নিয়েও আপনি মাঠে টিকে থাকতে পারেননি। এখন তো আপনি ক্ষমতায় নেই, তাহলে আপনি কীভাবে থাকবেন?’
সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নাটোর জেলা শাখার সেক্রেটারি আব্দুল হাকিম, সহসেক্রেটারি আতিকুল ইসলাম রাসেল, জেলা কর্মপরিষদের সদস্য সেক্রেটারি সাদেকুর রহমান, অধ্যাপক সাইদুর রহমান, নাটোর শহর আমির মাওলানা মীর নুরুন্নবীসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বিভি/নাটোর/পিএইচ













মন্তব্য করুন: