• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

আধিপত্যবাদীদের সাহায্য নিয়েও দেশে ফিরতে পারবেন না হাসিনা: রিজভী

প্রকাশিত: ১১:৪০, ২৬ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
আধিপত্যবাদীদের সাহায্য নিয়েও দেশে ফিরতে পারবেন না হাসিনা: রিজভী

ফ্যাসিবাদী শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানান, বল প্রয়োগ করে কোনো হত্যাকাণ্ড ঘটায়নি বর্তমান সরকার; বরং বিএনপির নেতাকর্মীরা হত্যার শিকার হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জাতীয়তাবাদী শ্রমিক দলের নবগঠিত কমিটির নেতাদের সঙ্গে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, কোনো আধিপত্যবাদী শক্তির সাহায্য নিয়ে দেশের মাটিতে পা রাখতে পারবেন না পলাতক শেখ হাসিনা।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, যারা বাংলাদেশকে কখনোই ভালোবাসেনি, পেছন থেকে তারাই ফ্যাসিস্টদের শক্তি জোগাচ্ছে। সরকারের উন্নয়নকাজ বাধাগ্রস্ত করতে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র চলমান বলেও অভিযোগ করেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা।

এ সময় খুনি ও পলাতক ফ্যাসিস্টরা কখনোই ফিরে আসতে পারবে না বলে মন্তব্য করেন নবগঠিত শ্রমিক দলের আহ্বায়ক আমান উল্লাহ আমান।

শ্রমিক দলের সদস্যসচিব শামছুর রহমান শিমুল বিশ্বাস বলেন, দেশের শ্রমিক-জনতাকে সঙ্গে নিয়ে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় প্রস্তুত শ্রমিক দল।

বিভি/এনজে/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত