• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

এবার নেত্রকোনায় এনসিপি নেতার বাসায় অগ্নিসংযোগ

প্রকাশিত: ১৩:০৬, ২৬ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
এবার নেত্রকোনায় এনসিপি নেতার বাসায় অগ্নিসংযোগ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সহ-সম্পাদক ও নেত্রকোনা–২ আসনে শাপলা প্রতীকে প্রতিদ্বন্দ্বীতাকারী মো. ফাহিম রহমান খান পাঠানের নেত্রকোনার বাসায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ভুক্তোভোগীর অভিযোগ এই আগুন দিয়েছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা। 

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে নেত্রকোনা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের হোসেনপুর এলাকায় এ ঘটনা ঘটে। আগুনে বাড়ির বারান্দার একটি কক্ষের কিছু জিনিস পুড়ে গেছে। তবে কেউ হতাহত হননি। ফাহিম রহমান এনসিপির নেত্রকোনা জেলা কমিটির সাবেক সদস্যসচিব। বিগত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি নেত্রকোনা–২ (সদর–বারহাট্টা) আসনে শাপলা কলি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন। ঘটনার সময় ফাহিম ঢাকায় ছিলেন। 

মো. ফাহিম রহমান খান জানান, বাসার বারান্দায় আগুন দেওয়া হয় তখন বাসায় তার মা, ছোট ভাই নেত্রকোনা জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক নাফিউর রহমান খান পাঠান ও ভাতিজাসহ কয়েকজন ছিলেন। পোড়া গন্ধ পেয়ে নাফিউর ঘরের দরজা খুলে বারান্দায় আগুন দেখতে পায়। পরে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা পানি ঢেলে আগুন নিভিয়ে ফেলে। 

ঘটনার তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান এনসিপির কেন্দ্রীয় নেতা মো. ফাহিম রহমান খান পাঠান।

 

বিভি/কেএস/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত