• NEWS PORTAL

  • শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

ফ্যাসিবাদ মোকাবিলায় ক্ষমতা-কাঠামোর পরিবর্তন করতে হবে: জেএসডি

প্রকাশিত: ১৮:৩৮, ২৮ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
ফ্যাসিবাদ মোকাবিলায় ক্ষমতা-কাঠামোর পরিবর্তন করতে হবে: জেএসডি

ফ্যাসিবাদ মোকাবিলায় রাষ্ট্রের পুরোনো ক্ষমতা-কাঠামোর পরিবর্তন এবং জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি।

দলের সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, ফ্যাসিবাদবিরোধী সংগ্রামকে নতুন রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার বৃহত্তর গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে যুক্ত করতে হবে। ফ্যাসিবাদের পুনরাবৃত্তি রোধ করতে হলে শুধু ক্ষমতার পালাবদল যথেষ্ট নয়; রাষ্ট্রের পুরোনো ক্ষমতা-কাঠামোর পরিবর্তন এবং রাষ্ট্র পরিচালনায় জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

জেএসডির উদ্যোগে শনিবার (২৮ নভেম্বর) জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে ফ্যাসিবাদ মোকাবিলায় জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে রাজনৈতিক সহিংসতা বন্ধ, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত এবং শ্রমজীবী, কর্মজীবী ও পেশাজীবী জনগণের ঐক্য প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়।

শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, রাজনৈতিক সহিংসতা, প্রতিহিংসা, দখলদারিত্ব ও ভয়ভীতির রাজনীতি বন্ধ করতে হবে। গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ প্রতিষ্ঠার জন্য সকল রাজনৈতিক পক্ষকে সংযম, সহনশীলতা ও দায়িত্বশীল আচরণ করতে হবে। জনগণের নিরাপত্তা ও রাজনৈতিক অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। সহিংসতা ও সংঘাতের রাজনীতি কোনোভাবেই রাষ্ট্র রূপান্তরের আকাঙ্ক্ষাকে বাধাগ্রস্ত করতে পারে না।

স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ মিয়া বলেন জুলাই গণ-অভ্যুত্থান রাষ্ট্র রূপান্তরের যে ঐতিহাসিক সম্ভাবনা উন্মোচন করেছে, তাকে বাস্তবে রূপ দিতে হলে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন জরুরি। রাষ্ট্র রূপান্তরের সংগ্রাম কোনো একক রাজনৈতিক দল বা গোষ্ঠীর কর্মসূচি হতে পারে না; এর ভিত্তি হতে হবে বৃহত্তর জনগণের ঐক্য ও সক্রিয় অংশগ্রহণ।

স্থায়ী কমিটির সদস্য এড কে এম জাবির বলেন ফ্যাসিবাদবিরোধী প্রতিরোধকে রাষ্ট্র রূপান্তরের বৃহত্তর গণতান্ত্রিক সংগ্রামের সঙ্গে সংযুক্ত করাই বর্তমান সময়ের রাজনৈতিক কর্তব্য। এই সংগ্রাম হতে হবে।

জেএসডি ঢাকা মহানগর পশ্চিমের সাধারণ সম্পাদক মোহাম্মদ মোস্তফা কামালের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক এস এম সামছুল আলম নিক্সন, শ্রমিক নেতা এম এ আউয়াল, দপ্তর সম্পাদক কামরুল আহসান অপু, যুব বাঙালির কেন্দ্রীয় নেতা আমান উল্ল্যা অয়ন সুমন খান, সৈয়দ ওমর ফারুক সেলিম প্রমুখ। 

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত