চবিতে ৮ সদস্যের কমিটি দিলো জাতীয় ছাত্রশক্তি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ৮ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তি। কমিটিতে সভাপতি করা হয়েছে মো. ইসমাঈলকে। সাধারণ সম্পাদক হয়েছেন ওমর মুসান্না। শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমে প্রেস বিজ্ঞপ্তি পাঠিয়ে এই তথ্য জানিয়েছেন জাতীয় ছাত্রশক্তির দপ্তর সম্পাদক সরদার নাদিম মাহমুদ শুভ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সংসদের সভাপতি আবু বাকের মজুমদার ও সাধারণ সম্পাদক তাহমীদ আল মুদ্দাসসীর চৌধুরীর অনুমোদনক্রমে জাতীয় ছাত্রশক্তি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংসদের আংশিক কমিটি আগামী ১ বছরের জন্য অনুমোদিত হয়েছে। এতে সভাপতি হয়েছেন মো. ইসমাঈল, সাধারণ সম্পাদক ওমর মুসান্না।
কমিটিতে সিনিয়র সহসভাপতি করা হয়েছে জাকির হোসেন ও আশিকুর রহমানকে। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে মাঈনুদ্দিন আরাফ ও এহতেশামুল হক ইশমামকে। এ ছাড়া উলফাতুর রহমান রাকিবকে সাংগঠনিক সম্পাদক এবং মো. নাঈম বিশ্বাসকে দপ্তর সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।
এই কমিটিকে আগামী ৭ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনাও দেওয়া হয়েছে ছাত্রশক্তির কেন্দ্রীয় সংসদের সভাপতি আবু বাকের মজুমদার ও সাধারণ সম্পাদক তাহমীদ আল মুদ্দাসসীর চৌধুরী স্বাক্ষরিত চিঠিতে।
বিভি/কেএস/পিএইচ













মন্তব্য করুন: