• NEWS PORTAL

  • শুক্রবার, ২০ মার্চ ২০২৬

ক্যান্স্যার আক্রান্ত কর্মীর পাশে বিএনপি নেতা বকুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৫৬, ২১ এপ্রিল ২০২২

ফন্ট সাইজ
ক্যান্স্যার আক্রান্ত কর্মীর পাশে বিএনপি নেতা বকুল

মরণব্যাধী ক্যান্স্যার আক্রান্ত দলীয় কর্মীর পাশে দাঁড়িয়েছেন বিএনপি নেতা রকিবুল ইসলাম বকুল। প্রতিবারের মতো এবারও তিনি আর্থিক ও সার্বিক সহায়তা নিয়ে কর্মীর জন্য এগিয়ে এসেছেন। খুলনা হানগরীর দৌলতপুর থানার ৬নং ওয়ার্ড মহিলা দলের সহ সভাপতি মনিরা বেগম সালু দীর্ঘদিন ধরে ক্যান্স্যার আক্রান্ত। 

বৃহস্পতিবার (২১ এপ্রিল) তাঁর চিকিৎসার জন্য নগদ আর্থিক সহায়তা করেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এবং খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রকিবুল ইসলাম বকুল। 

খুলনা মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক শেখ সাদী, নগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য মুরশিদ কামাল, শেখ ইমাম হোসেন, আড়ংঘাটা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মতলুবুর রহমান মিতুল, খুলনা মহানগর যুবদলের সিনিয়র সহ সভাপতি কাজী নেহিবুল হাসান নেহিম, সরকারী বিএল কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি শেখ রিয়াজ শাহেদ, খালিশপুর থানা সেচ্ছাসেবক দলের আহবায়ক জাহিদুল ইসলাম বাচ্চু, খুলনা মহানগর মহিলা দলের সহ সভাপতি সালমা বেগম, বোরহানউদ্দীন সেতু এসময় উপস্থিত ছিলেন।

বিভি/এনএম/এইচএস

মন্তব্য করুন: