ত্রাণ নিয়ে বন্যার্তদের পাশে বিএনপি
গণ মানুষের দল হিসেবে বিএনপি বন্যার্তদের পাশে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। রবিবার (১৯ জুন) বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ‘সিলেটে ভয়াবহ বন্যা পরিস্থিতি নিয়ে’ দলের যৌথসভা হয়। ত্রাণ কমিটির যৌথসভা শেষে এ কথা বলেন ইকবাল হাসান মাহমুদ টুকু।
সভায় প্রধান অতিথি হিসেবে (ভার্চ্যুয়ালি) উপস্থিত ছিলেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সভায় সভাপতিত্ব করেন দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।
সভায় জানানো হয়, তিন ভাগে কাজ করা হবে। পানিবন্দী মানুষের কাছে খাবার পৌঁছে দেয়া, খাবার পানি পরিশোধন ট্যাবলেট ও চিকিৎসা সহায়তা দিবে ড্যাব ও জিয়াউর রহমান ফাউন্ডেশন।
পানি সরে গেলে গৃহ নির্মাণ ও বীজতলা তৈরি করার সহযোগিতা করা হবে। আজকেও বানভাসি ১০ হাজার মানুষের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন দলের নেতাকর্মীরা। বন্যার্তদের জন্য সরকারের ২০ লাখ টাকা ও কয়েক টন চাল দেয়ার ঘোষণা জনগণের সাথে তামাশার শামিল বলেও ইকবাল হাসান মাহমুদ টুকু মন্তব্য করেছেন।
বিভি/রিসি













মন্তব্য করুন: