যশোরে সিরাতুন্নবী উপলক্ষে আলোচনা ও পুরস্কার বিতরণ
যশোরের প্রগতি আদর্শ মাদ্রাসায় পবিত্র সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) মাদ্রাসা ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাদ্রাসার প্রিন্সিপাল মুন্সি নাজমুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মজলিসুল মুফাসসিরিন খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হাসান আল মামুন লাল। বিশেষ অতিথি ছিলেন মাদ্রাসার সম্পাদক আলমগীর হোসেন, নির্বাহী সদস্য মাহফুজুর রহমান, ব্যবসায়ী ও সমাজসেবক রাজু আহমেদ এবং অভিভাবক সদস্য নাজিম উদ্দিন।
অনুষ্ঠানে প্লে শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত বিভিন্ন বিষয়ের প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
প্রধান অতিথি তার বক্তব্যে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি শিক্ষার্থী ও অভিভাবকদের রাসুলের আদর্শ অনুসরণ করে নৈতিক ও আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
বিশেষ অতিথি আলমগীর হোসেন শিক্ষার্থীদের মানবসেবায় নিজেদের নিয়োজিত করার আহ্বান জানান। সভাপতির বক্তব্যে মুন্সি নাজমুল শিক্ষার্থীদের সবসময় সত্য কথা বলা, বড়দের সম্মান এবং ছোটদের স্নেহ করার গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকেমরা উপস্থিত ছিলেন।
বিভি/এআই













মন্তব্য করুন: