• NEWS PORTAL

  • সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

আল্লাহর খুব প্রিয় যে দোয়া পাঠে হতে পারে অসংখ্য গুনাহ মাফ

প্রকাশিত: ০১:২৩, ২৮ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ০১:২৩, ২৮ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
আল্লাহর খুব প্রিয় যে দোয়া পাঠে হতে পারে অসংখ্য গুনাহ মাফ

দোয়া মুমিনের জীবনের সবচেয়ে বড় আশ্রয়গুলোর একটি। সুখে-দুঃখে, বিপদে-আপদে কিংবা নিজের অজান্তে করা ভুলের জন্য ক্ষমা চাইতে বান্দা ফিরে যায় মহান আল্লাহর দরবারে। তবে সব দোয়ার মর্যাদা এক নয়। কোরআন ও হাদিসে এমন কিছু দোয়া ও জিকিরের কথা এসেছে, যেগুলো আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। রাসুলুল্লাহ (সা.) নিজেও সাহাবিদের এসব দোয়া ও জিকির করতে উৎসাহ দিয়েছেন। 

এমন একটি দোয়া হলো-

سبحان الله وبحمده سبحان الله العظيم

উচ্চারণ : সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আজিম।

অর্থ : মহান সেই আল্লাহ এবং তারই সকল প্রশংসা। মহান সেই আল্লাহ যিনি সর্বোচ্চ মর্যাদার অধিকারী।

তাৎপর্য
‘সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি’ এর অর্থ হলো, “আল্লাহর প্রশংসাসহ তাঁর পবিত্রতা ঘোষণা করছি।”

প্রথমত, ‘সুবহানাল্লাহ’ বলে আল্লাহর পবিত্রতা ও তাঁর সব ধরনের ত্রুটি থেকে মুক্তির স্বীকৃতি দেওয়া হয়।

দ্বিতীয়ত, ‘ওয়া বিহামদিহি’ বলে তাঁর প্রতি কৃতজ্ঞতা ও প্রশংসা প্রকাশ করা হয়।

হাদিসে এই জিকিরের বিশেষ ফজিলত উল্লেখ করা হয়েছে। 

রাসুল (সা.) বলেছেন, “যে ব্যক্তি প্রতিদিন ১০০ বার ‘সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি’ বলবে, তার গুনাহ সমুদ্রের ফেনার চেয়েও বেশি হলেও তা মাফ করে দেওয়া হবে।” (সহিহ বুখারি, হাদিস: ৬৪০৫)।

আরেকটি হাদিসে আছে, “আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বাক্য হলো ‘সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি’।” (সহিহ মুসলিম, হাদিস: ২১৩৭)।

আরেক হাদিসে আছে, “যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি’ বলে, তার জন্য জান্নাতে একটি গাছ রোপণ করা হয়।” (জামে তিরমিজি, হাদিস: ৩৪৬৪)

হাদিসে বর্ণিত আছে, রাসুল (সা.) বলেছেন, “যে ব্যক্তি প্রতিদিন সকালে ও সন্ধ্যায় তিনবার ‘সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি’ বলবে, সে সব ধরনের বিপদ থেকে সুরক্ষিত থাকবে।” (সুনানে তিরমিজি, হাদিস: ৩৩৮৮)।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত