• NEWS PORTAL

  • শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

খাগড়াছড়িতে মধু পূর্ণিমা উদযাপন

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৫৯, ২৬ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
খাগড়াছড়িতে মধু পূর্ণিমা উদযাপন

বৌদ্ধ ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব মধু পূর্ণিমা পালন করছেন বৌদ্ধ ধর্মালম্বী নর-নারীরা। এ উপলক্ষে শনিবার সকালে থেকে পুজার ও দানীয় বিভিন্ন সামগ্রী নিয়ে  খাগড়াছড়ির বিভিন্ন বৌদ্ধ জমায়েত হন বৌদ্ধ শর্দালম্বী নর-নারী ও শিশু কিশোররা। 

এরপর পঞ্চশীল গ্রহন ও সমবেত প্রার্থনা পর দেশ জাতি তথা সকল প্রাণির হিত সুখ মঙ্গল কামনা বৌদ্ধ ভিক্ষুদের উদ্দেশ্যে বুদ্ধ মুর্তি দান, সংঘ দান, অষ্ট পরিস্কার দান, হাজার প্রদীপ দান ও বৌদ্ধ ভিক্ষুদের পিন্ডদানসহ নানাবিধ দান করেন তারা।

মূলত ভগবান গৌতম বুদ্ধ পারল্য বনে অবস্থানের সময়, বনের এক বানর বুদ্ধকে মৌচাক থেকে মধু এনে দান করেছিলো, তখন থেকে বৌদ্ধ ধর্মালম্বীরা এ মধু পূণিমা পালন করে আসছেন। এটি বৌদ্ধ ধর্ম্বালম্বীদের কাছে খুব গুরুত্ব পূর্ণ ও তাৎপর্যপূর্ণ দিন।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত