• NEWS PORTAL

  • রবিবার, ১১ অক্টোবর ২০২৬

পবিত্র রোজা কবে থেকে শুরু, জানা গেল সম্ভাব্য তারিখ

প্রকাশিত: ২২:৫৮, ১০ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
পবিত্র রোজা কবে থেকে শুরু, জানা গেল সম্ভাব্য তারিখ

ছবি: গালফ নিউজ

২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি থেকে পবিত্র রমজান মাস শুরু হতে পারে বলে জ্যোতির্বিজ্ঞানের পূর্বাভাসে জানা গেছে। আর পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হতে পারে ৯ অথবা ১০ মার্চ। তবে চাঁদ দেখার ওপর নির্ভর করে রমজান মাসের শুরু ও ঈদের চূড়ান্ত তারিখ নির্ধারিত হবে। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, আমিরাত অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও আরব ইউনিয়ন ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড স্পেস সায়েন্সেসের সদস্য ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, শনিবার সংযুক্ত আরব আমিরাতের স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে নতুন চাঁদের জ্যোতির্বৈজ্ঞানিক জন্ম হবে।

আল জারওয়ানের মতে, আগামীকাল রবিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় নতুন চাঁদ খালি চোখে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। সে ক্ষেত্রে ১২ অক্টোবর থেকে জমাদিউল আউয়াল মাস শুরু হতে পারে।

তবে শারজাহ স্পেস অ্যান্ড অ্যাস্ট্রোনমি হাবের পূর্বাভাসে ভিন্ন তথ্য উঠে এসেছে। সংস্থাটি জানিয়েছে, রবিবার সূর্যাস্তের পর নতুন চাঁদ খালি চোখে বা প্রচলিত দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যাওয়ার সম্ভাবনা নেই। তবে উন্নত জ্যোতির্বৈজ্ঞানিক আলোকচিত্র প্রযুক্তি ব্যবহার করে সূর্যাস্তের আগেই চাঁদটি শনাক্ত করা যেতে পারে।

সংস্থাটির মতে, যেসব দেশ জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অথবা সেই হিসাবের ভিত্তিতে চাঁদ পর্যবেক্ষণকে গুরুত্ব দেয়, সেসব দেশে ১২ অক্টোবর থেকে জমাদিউল আউয়াল মাস শুরু হতে পারে। অন্যদিকে, সূর্যাস্তের পর খালি চোখে বা দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে চাঁদ দেখার শর্ত অনুসরণ করা দেশগুলোতে মাসটি শুরু হতে পারে ১৩ অক্টোবর।

সূত্র: গালফ নিউজ

বিভি/পিএইচ

মন্তব্য করুন: