স্বামী-স্ত্রীর ঝগড়া লেগেই থাকে? যে দোয়ায় মিলবে সমাধান
সংসারে অশান্তি বাড়ছে, কমছে ভালোবাসা! ছোট ছোট বিষয় নিয়েই তৈরি হচ্ছে দূরত্ব, ভাঙছে বিশ্বাস। অথচ সুখী সংসারের জন্য পবিত্র কোরআনেই রয়েছে এক বিশেষ দোয়া, যেখানে আল্লাহর কাছে চাওয়া হয়েছে এমন এক নেয়ামত, যা পরিবারকে করে তুলতে পারে চোখের প্রশান্তি। কিন্তু কী সেই দোয়া? আর কেন এই প্রার্থনা প্রতিটি মুসলিম পরিবারের জন্য গুরুত্বপূর্ণ?
কোরআনের সেই দোয়াটি হলো
উচ্চারণ: রাব্বানা হাব লানা মিন আযওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আ‘ইউনিও ওয়াজ‘আলনা লিলমুত্তাকিনা ইমামা।
অর্থ: হে আমাদের রব! আমাদের স্ত্রী ও সন্তানদের পক্ষ থেকে আমাদের জন্য চোখের প্রশান্তি দান করুন এবং আমাদের মুত্তাকিদের জন্য আদর্শ বানিয়ে দিন। সূত্র: সুরা আল-ফুরকান, আয়াত ৭৪।
পবিত্র কোরআনের সুরা আর-রুমের ২১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়েছেন, তিনি স্বামী-স্ত্রীর মধ্যে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন, যাতে তারা একে অপরের কাছে প্রশান্তি লাভ করে।
তাই সংসারে অশান্তি দেখা দিলে একে অপরকে দোষারোপ না করে সমস্যার কারণ খুঁজে বের করা জরুরি। রাগের মাথায় কটু কথা বলা, সঙ্গীকে অপমান করা কিংবা সামান্য বিষয়ে বিচ্ছেদের হুমকি দেওয়া থেকে বিরত থাকতে হবে। বরং শান্তভাবে কথা বলা, ভুল হলে ক্ষমা চাওয়া এবং একে অপরের কথা মনোযোগ দিয়ে শোনার অভ্যাস গড়ে তুলতে হবে।
ইসলাম স্বামী-স্ত্রী উভয়কেই একে অপরের অধিকার আদায় এবং সদাচরণের শিক্ষা দিয়েছে। নিয়মিত নামাজ আদায়, আল্লাহর কাছে দোয়া করা, হালাল উপার্জন এবং পরিবারের সদস্যদের প্রতি দায়িত্বশীল আচরণ একটি সুন্দর পরিবার গঠনে সহায়ক।
তবে মনে রাখতে হবে, শুধু একটি দোয়া পড়লেই সংসারে কখনো অশান্তি হবে না, এমন নিশ্চয়তা কোরআন-হাদিসে নেই। দোয়ার পাশাপাশি নিজেদের আচরণ সংশোধন ও পারস্পরিক দায়িত্ব পালনেরও প্রয়োজন রয়েছে।
তাই সুখী সংসারের জন্য নিয়মিত এই দোয়া পড়ুন। পাশাপাশি জীবনসঙ্গীর প্রতি ভালোবাসা, সম্মান ও দায়িত্বশীলতা বজায় রাখুন।
বিভি/এনএইচ













মন্তব্য করুন: