• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

আগামী রমজানে হারামাইনে ইফতার সরবরাহে আবেদন আহ্বান সৌদির

প্রকাশিত: ১২:৪০, ১০ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
আগামী রমজানে হারামাইনে ইফতার সরবরাহে আবেদন আহ্বান সৌদির

পবিত্র রমজান ২০২৭ উপলক্ষে মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববিতে ইফতার সামগ্রী সরবরাহের জন্য খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে আবেদন আহ্বান করেছে সৌদি আরব। এ কার্যক্রমে অংশ নিতে আগ্রহী প্রতিষ্ঠানগুলোকে নির্ধারিত যোগ্যতা পূরণ করে দরপত্র জমা দিতে হবে।

সৌদি কর্তৃপক্ষের শর্ত অনুযায়ী, আবেদনকারী প্রতিষ্ঠানের নিজস্ব লাইসেন্সপ্রাপ্ত খাদ্য উৎপাদন কারখানা থাকতে হবে। এ ছাড়া প্রতিষ্ঠানগুলোর কমপক্ষে ১৫টি শীতাতপনিয়ন্ত্রিত বা রেফ্রিজারেটেড পরিবহনযান এবং বছরে অন্তত ৫ কোটি সৌদি রিয়াল আয় থাকতে হবে।

আগ্রহী প্রতিষ্ঠানগুলোকে আগামী ১০ নভেম্বর ২০২৬-এর মধ্যে ‘সুফার’ (Sufar) প্ল্যাটফর্মের মাধ্যমে দরপত্র জমা দিতে বলা হয়েছে।

রমজান মাসে পবিত্র দুই মসজিদে বিপুলসংখ্যক মুসল্লি ও ওমরাহযাত্রী ইফতারে অংশ নেন। তাঁদের জন্য নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও মানসম্মত ইফতার সামগ্রী সরবরাহ নিশ্চিত করতেই এ উদ্যোগ নিয়েছে সৌদি কর্তৃপক্ষ। সূত্র: আজেল

বিভি/এজেড

মন্তব্য করুন: