• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

নিয়ন্ত্রণে আসেনি চিনি মিলের আগুন, যোগ হলো আরও অগ্নিনির্বাপক ইউনিট

প্রকাশিত: ১৯:১১, ৪ মার্চ ২০২৪

ফন্ট সাইজ
নিয়ন্ত্রণে আসেনি চিনি মিলের আগুন, যোগ হলো আরও অগ্নিনির্বাপক ইউনিট

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার এস আলম সুগার মিলে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের মোট ১২টি ইউনিট এখন আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এর আগে আড়াই ঘণ্টায়ও আগুন নিয়ন্ত্রণে আসেনি। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর মেলেনি। 

ফায়ার সার্ভিস জানায়, সোমবার (৪ মার্চ) বিকাল ৪টার দিকে এস আলম সুগার মিলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রথমে তাদের ৮টি ইউনিট কাজ শুরু করে। আগুন বাড়ছে দেখে আর ৪টি ইউনিট যুক্ত করা হয়।এখন আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট। 

কর্ণফুলী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা শোয়েব আহমদ তাৎক্ষণিকভাবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা জানাতে পারেননি। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের লোকজন কাজ করছেন। এতে কোনো প্রাণহানি না হলেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। 
 

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত