• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

৪ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি চিনি মিলের আগুন, এবার যোগ হয়েছে নৌ-বিমানবাহিনী

প্রকাশিত: ২০:৫৮, ৪ মার্চ ২০২৪

আপডেট: ২০:৫৮, ৪ মার্চ ২০২৪

ফন্ট সাইজ
৪ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি চিনি মিলের আগুন, এবার যোগ হয়েছে নৌ-বিমানবাহিনী

চার ঘণ্টা পার হয়ে গেলেও এখনও নিয়ন্ত্রণে আসেনি চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার এস আলম সুগার মিলে লাগা আগুন। ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিটের সাথে অগ্নি নির্বাপণে কাজ করছে নৌ ও বিমানবাহিনী। তবে এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। 

ফায়ার সার্ভিস জানায়, সোমবার (৪ মার্চ) বিকাল সাড়ে চারটার দিকে এস আলম সুগার মিলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করলেও আগুনের তীব্রতা বাড়ায় অগ্নি নির্বাপণে যোগ দেয় নৌ ও বিমানবাহিনী। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা জানাতে পারেননি ফায়ার সার্ভিস। 

এদিকে চট্টগ্রামের কর্ণফুলী এলাকায় এস আলম সুগার মিলে অগ্নিকাণ্ডের ঘটনায় ৭ সদস্যের একটি তদন্ত কমিটি ঘটন করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন।
 

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত