• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

এখনও পুরোপুরি নেভেনি চট্টগ্রামের চিনি মিলের আগুন

প্রকাশিত: ১১:২৯, ৫ মার্চ ২০২৪

ফন্ট সাইজ
এখনও পুরোপুরি নেভেনি চট্টগ্রামের চিনি মিলের আগুন

নিয়ন্ত্রণে এলেও এখনও পুরোপুরি নেভেনি চট্টগ্রামের কর্ণফুলির এস আলম সুগার মিলের আগুন।

মিলের ভেতরে এখনও আগুন জ্বলছে। তবে তা আশপাশে ছড়িয়ে পড়ার ঝুঁকি নেই বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের সঙ্গে কাজ করছে নৌবাহিনী, বিমানবাহিনী, কোস্টগার্ড ও সেনাবাহিনী। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে সাত সদস্যের কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। 

সোমবার (৫ মার্চ) বিকাল চারটার দিকে কর্ণফুলি উপজেলায় এস আলম সুগার মিলে এ আগুন লাগে। মিল কর্তৃপক্ষ জানিয়েছে, গোডাউনে ব্রাজিল থেকে আমদানি করা এক লাখ টন চিনির কাঁচামাল ছিল। রোজায় বাজারে সরবরাহ করতে পরিশোধনের জন্য রাখা গুদামের প্রায় সব চিনি পুড়ে গেছে। কারখানাটিতে প্রায় সাড়ে পাঁচশ শ্রমিক কর্মচারী কাজ করতো। আগুন লাগার পর কারখানা বন্ধ করে দেয়া হয়েছে। 

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত