• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

উত্তরার যানজট ভোগাবে রোজাতেও, হাতে সময় নিয়ে বের হওয়ার পরামর্শ

প্রকাশিত: ১৩:৩০, ৫ মার্চ ২০২৪

ফন্ট সাইজ
উত্তরার যানজট ভোগাবে রোজাতেও, হাতে সময় নিয়ে বের হওয়ার পরামর্শ

ফাইল ছবি

রাজধানীর উত্তরায় যানজট যেন পিছু ছাড়ছে না। আবারও তীব্র যানজটের আভাস ওই এলাকায়। মূলত বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের কাজের জন্য আগামী ১৪ দিন উত্তরা এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তীব্র যানজটের আশঙ্কা রয়েছে। 

ফলে রমজানেও ওই এলাকায় তীব্র যানজট থাকবে। এজন্য ওই পথে চলাচলকারীদের হাতে যথেষ্ট সময় নিয়ে বের হওয়ার অনুরোধ জানিয়েছেন প্রকল্প পরিচালক এএসএম ইলিয়াস শাহ্। 

সোমবার (৪ মার্চ) এক বিশেষ ট্রাফিক নির্দেশনায় এ অনুরোধ জানান তিনি।

নির্দেশনায় বলা হয়, বিআরটি প্রকল্পের আওতাভুক্ত উত্তরা এলাকায় (বিমানবন্দর থেকে আজমপুর) সড়কের পূর্ব ও পশ্চিম পার্শ্বে ৫ মার্চ সকাল ৬টা থেকে ১৮ মার্চ সকাল ৬টা (১৪ দিন) পর্যন্ত প্রতিদিন সড়কের উন্নয়ন কাজ চলবে।

সড়ক উন্নয়ন কাজ চলমান অবস্থায় ঢাকা থেকে ময়মনসিংহমুখী ও ময়মনসিংহ থেকে ঢাকামুখী যানবাহন চলাচলে যানজট সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। এমতাবস্থায়, উক্ত করিডোরে চলাচলের জন্য সবাইকে পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার জন্য সবিনয় অনুরোধ করা হচ্ছে।

সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ নির্দেশনায় জানানো হয়- এ বিষয়ে সবার সহানুভূতি ও সহযোগিতা একান্তভাবে কাম্য। 

বিভি/এসএইচ/টিটি

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত