রাজধানীর ডেমরায় গ্যারেজে আগুন, ১৪টি বাস পুড়ে ছাই
রাজধানীর ডেমরার কোনাপাড়া ধার্মিকপাড়ায় গ্যারেজে রাখা কয়েকটি বাসে আগুন লেগেছে। ৫টি ইউনিটের চেষ্টায় ৯টা ৪৮ মিনিটে প্রায় এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। এ অগ্নিকাণ্ডে ১৪টি বাস পুড়ে ছাই হয়েছে বলে জানা গেছে।
সোমবার (১ এপ্রিল) ৮টা ৪০ মিনিটে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, সোমবার রাত পৌনে ৯টায় খবর আসে ডেমরার কোনাপাড়া ধার্মিকপাড়ার একটি গ্যারেজে রাখা কয়েকটি বাসে আগুন লেগেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ করে ফায়ার সার্ভিস কর্মীরা। প্রাথমিকভাবে আগুনের কারণ জানা যায়নি।
বিভি/টিটি













মন্তব্য করুন: